৮ মে ২০২৬

চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজ নভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জামিন দেয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নভেল উপজেলার চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজী মোখলেছুর রহমান ভূঁইয়া বাড়ির আমির হোসেনের ছেলে। এডভোকেট শংকর চন্দ্র ভৌমিক বলেন, নভেল প্রতিবেশি আবু ছায়েদের কাছে ঘর বন্ধক রেখে দুটি চেক দিয়ে বড় অংকের টাকা নেয়। পরে একটি ঘর গোপনে তিনি অন্যত্র বিক্রি করে দেন। ঘর ভাড়ার টাকার জন্য গেলে ভাড়াটিয়া বিষয়টি আবু ছায়েদকে জানান। পরবর্তীতে চেক নগদায়নের জন্য ২০২৫ সালের ৭ মে রুপালী ব্যাংকের বসুরহাট শাখায় গিয়ে জানতে পারেন নভেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। চেক ডিজঅনার হওয়ার পর নভেলের বিরুদ্ধে মামলা হলে সমন জারি করা হয়। এরপর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে (মেটার অফ ট্রায়াল) সেকশনটা বেল এবল হওয়ায় বিচারক তাকে জামিন দেয়। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি