চীনের উপরে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প
বিদেশ ডেস্ক: শুল্ক যুদ্ধের উত্তাপ বাড়িয়ে ফের চিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার থেকে ২০,০০০ কোটি ডলারের চিনা পণ্যে শুল্ক বাড়িয়েছে তাঁর প্রশাসন। জানানো হয়েছে, চিন থেকে আমদানি করা আরও ৩২,৫০০ কোটি ডলারের পণ্যে ২৫% করে কর বসানোর কথাও। আর এ বার ট্রাম্পের দাবি, এটাই বাণিজ্য চুক্তি করার ভাল সময়। ২০২০ পর্যন্ত অপেক্ষা করলে চিনের পক্ষে তার ফল খারাপ হবে। প্রসঙ্গত, আগামী বছরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের দাবি, সাম্প্রতিক আলোচনা চিনের পক্ষে ভাল যায়নি। ফলে বেজিং পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পারে। সে ক্ষেত্রে ডেমোক্র্যাট দলের কেউ প্রেসিডেন্ট হলে, চিন এখনকার মতোই ব্যবসা চালিয়ে যেতে পারবে বলে মনে করছে বেজিং। প্রেসিডেন্টের হুমকি, তাঁর আমলে মার্কিন অর্থনীতির হাল ভাল। ফলে ট্রাম্প জানেন যে, ভোটে তিনিই জিতবেন। তাই পরের ভোট পর্যন্ত অপেক্ষা করলে তাঁর দ্বিতীয় দফায় চিনের পক্ষে ফল ভাল হবে না। বেজিংয়ের উচিত এখনই চুক্তিতে রাজি হওয়া। একই সঙ্গে মার্কিন সংস্থাগুলিকে সে দেশে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প। দাবি, শুল্ক থেকে বাঁচার এটাই উপায়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি