চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: ৫ দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্য, ৩ বাহিনী প্রধান, আইজিপিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও এ সফরে শেখ হাসিনার সাথে থাকছেন। সফরকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগদানের পাশাপাশি সংস্থাটির নির্বাহী চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি। আগামি ৬ তারিখ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি