৫ মে ২০২৬

চীনের বাজারে নিষিদ্ধ হচ্ছে অ্যাপেল !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চীনের বাজারে নিষিদ্ধ হচ্ছে অ্যাপেল !

বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে নিষিদ্ধ হওয়ার সংবাদ চীনের জন্য সুখকর ছিল না। ট্রাম্প প্রশাসন তার দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে।

তার মানে এই নয়, চীন এর কোন প্রতিশোধ নিবে না। তারাও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অ্যাপলকে নিষিদ্ধ করতে পারে বলে টেকডাটর ডট কম জানিয়েছে।

গোল্ডম্যান স্যাকস নামে একজন বিশ্লেষক ধারণা করছেন, অ্যাপল যদি চীনে নিষিদ্ধ হয় তবে তারা লভ্যাংশের ২৯ শতাংশ হারাবে। অ্যাপলের ১৭ শতাংশ পণ্য বাজারজাতকরণের দায়িত্ব চীনের ওপর। এছাড়া অ্যাপলের পণ্যও উৎপাদন হয় চীনে। তাই চীনের এ ধরনের নিষেধাজ্ঞা অ্যাপলের জন্য ভয়াবহ হবে। তবে চীন যেহেতু অ্যাপল নিষিদ্ধ করেনি এগুলোর সবকিছুই এখন কল্পনাপ্রসূত। যাইহোক চীনের এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত জবাবই হবে। চীন প্রশাসন ঢাকঢোল পিটিয়ে কোন সিদ্ধান্ত নিবে না এবং তারা একটি সাহসী সিদ্ধান্তই নিবে-যোগ করেন গোল্ডম্যান।

আরেকটি জল্পনা শোনা যাচ্ছে, সেটি হলো অ্যাপল ভারতে তাদের পণ্য উৎপাদনের কথা ভাবছে এবং এটি হলে ভারতে তাদের পণ্যের প্রসার ঘটবে। যাইহোক, অ্যাপল সামনে বেশকিছু জটিলতার মুখে পড়বে। গোল্ডম্যান বলেন, এটি তখনই সম্ভব হবে যদি অ্যাপল চীন থেকে স্থায়ীভাবে সরে আসতে চায়। এটি চীনের প্রযুক্তি বাজার এবং স্থানীয় শ্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আরেকটি বিষয় হলো, একমাত্র অ্যাপলই চীনে উৎপাদন হয় না। সেখানে যুক্তরাষ্ট্রের আরও অনেক কোম্পানি আছে। সম্প্রতি চীন তাদের শুল্ক বৃদ্ধি করেছে, আবার যদি অ্যাপলকে নিষিদ্ধ করে তাহলে অনেক কোম্পানি চীন থেকে বেরিয়ে আসবে। তবে এটি ভোক্তাদের জন্য দুঃসহ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধের খেসারত দিতে হবে তাদের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি