চীনে কয়লাখনি দুর্ঘটনায় নিহত ১৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি কয়লা খনি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়া/বাসস। জরুরি উদ্ধারকারী সদরদপ্তর জানিয়েছে, খনিটির উভয় প্রান্তে কয়লা ধসে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। এতে সুড়ঙ্গের ৭৪ মিটার গভীরে আরো আট খনি শ্রমিক আটকা পড়ে আছে।
উদ্ধারকর্মীরা স্থানীয় সময় রোববার সকাল ছয়টায় সুড়ঙ্গটির ৪২ মিটার পর্যন্ত কয়লা অপসরণ করেছে। উভয় প্রান্তে দিয়ে অবশিষ্ট ৩২ মিটার কয়লা অপসরণ করার কাজ চলছে। ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লঙ্গিউন কোল মাইন কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে মোট ২২ জন শ্রমিক আটকা পড়ে। এক শ্রমিককে উদ্ধার করা হয়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি