চীনে ১ লাখ ৪০ হাজার অবৈধ বন্দুক ও বিস্ফোরক ধ্বংস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন :চীনের পুলিশ বন্দুক ও বিস্ফোরক সংক্রান্ত ৩৩ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়।পুলিশের অভিযানে জব্দকৃত এক লাখ ৪০ হাজারের বেশি অবৈধ বন্দুক ও বিপুল সংখ্যক গোলাবারুদ মঙ্গলবার ধ্বংস করে ফেলা হয়েছে।
চংকিং, কিকিহার, নানজিং, উহান, গুয়াংঝোউ ও কুনমিংসহ ১৪৬টি এলাকায় এই অভিযান চালানো হয়।চীনে কোন ব্যক্তি সঙ্গে বন্দুক রাখতে পারে না। এটি অবৈধ। দেশটি দীর্ঘদিন ধরেই ব্যক্তি পর্যায়ে বন্দুক ও বিস্ফোরকের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করে আসছে।জননিরাপত্তার ওপর ঝুঁকির কারণে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি