৭ মে ২০২৬

চীনা গোয়েন্দা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চীনা গোয়েন্দা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক: নিজেদের আকাশসীমায় ঘুরতে থাকা চীনা স্পাই বেলুনটিকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে বেইজিং। স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনা উপকূলে যুদ্ধবিমান ব্যবহার করে বেলুনটি ধ্বংস করা হয়। এ কারণে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকে আশপাশের তিন বন্দরের বিমান ওঠানামা। সতর্কতা জারি হয় নৌ চলাচলেও। আটলান্টিক মহাসাগরে পড়া বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড। নজরে আসার পর থেকেই স্পাই বেলুনটি ধ্বংস করতে চাপে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। শনিবার সফলতার সাথে নজরদারিতে ব্যবহৃত বেলুনটি ধ্বংস করায় বৈমানিকদের প্রশংসা করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দেয় চীন। বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি নিয়ে ওয়াশিংটনের অতিরঞ্জিত প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ জানুয়ারি প্রথম নজরে আসার পর থেকেই বেলুনকাণ্ডে উত্তপ্ত ওয়াশিংটন-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক। একে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়ে সম্ভাব্য চীন সফর বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি