চীন থেকে আপাতত কাউকে ফেরত আনা সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন-প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আতঙ্কে চীনের হুবেই প্রদেশ থেকে দেশে ফিরতে চাওয়া ১৭১ বাংলাদেশিকে আপাতত দেশে আনা সম্ভব হচ্ছে না, নিজ ব্যবস্থায় তারা চাইলে আসতে পারবেন।
শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ড. মোমেন বলেন, ‘যারা এখন আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না। বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছেন না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুর পর্যন্ত যেতে পারছে না।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দূতাবাস ওদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। ৩৮৪ জনের একটা গ্রুপ কনটিনুয়াসলি খোঁজ নিচ্ছে তাদের।’
উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে গত ১ ফেব্রুয়ারি বিমানের একটি উড়োজাহাজে ৩১২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি