৫ মে ২০২৬

চীন সীমান্তে ভারতীয় বিমান নিখোঁজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চীন সীমান্তে ভারতীয় বিমান নিখোঁজ

বিদেশ ডেস্ক: নিখোঁজ ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২৷ সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ চিন সীমান্তের কাছে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এই আন্তনভ বিমানটি৷ তখন বিমানটিতে ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ ইতিমধ্যে বিমানটির খোঁজ শুরু করেছেন বায়ুসেনার আধিকারিকরা৷

জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বায়ুসেনার এই আন্তনভ বিমানটি৷ কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই বায়ুসেনা সূত্রে খবর৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিমানটির খোঁজে সুখোই-৩০ যুদ্ধবিমান ও সি-১৩০ যুদ্ধবিমানকে কাজে নামিয়েছে বায়ুসেনা৷ অনেকের আশঙ্কা কোনও ভাবে সীমান্ত অতিক্রম করে চিনে ঢুকে গিয়েছে বায়ুসেনার পণ্যবাহী এই বিমানটি৷

উল্লেখ্য, ২০১৬-র জুলাই মাসে একই ভাবে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২৷ সেবার চেন্নাই থেকে আন্দামানের উদ্দেশ্যে যাওয়ার পথে বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটির৷ যাতে সওয়ার ছিলেন সর্বমোট ২৯ জন যাত্রী৷ বঙ্গোপসাগরে বিমানটির খোঁজে নামে সেনা৷ কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত খোঁজ চালিয়েও বিমানটির কোনও চিহ্ন পাওয়া যায়নি৷ ফলে খোঁজ বন্ধ করে দেয় সেনা৷ অনুমান, বঙ্গপোসাগরে ধ্বংস হয়েছে বিমানটি৷ এবং মৃত্যু হয়েছে ২৯ জন যাত্রীর৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি