৪ মে ২০২৬

চাটখিলে ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চাটখিলে ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় অসদুপায় অবলম্বন করায় তিনজন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুইজন পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মাইন উদ্দিন। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুইজন পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অপরাধে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র পর্যবেক্ষক কে পরীক্ষা সংক্রান্ত দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি