৭ মে ২০২৬

চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন রাণী ম্যাক্সিমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন রাণী ম্যাক্সিমা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন এবং অর্থনৈতিক খাতের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা চার দিনের সফরে আজ ঢাকা আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাণী ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রাণীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

আরও বলা হয়েছে, বুধবার সকালে রাণী রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার ডাচ রাণী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর রাণী ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, রাণী ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি