৫ মে ২০২৬

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস অনলাইন:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম—এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মন্ত্রীদের পদত্যাগ করতে হবে না বলেও বৈঠকে জানানো হয়। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে অনির্বাচিত (টেকনোক্র্যাট) মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের কাছে বলে এসেছেন। বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি