৭ মে ২০২৬

চার অপরাধে ৪০ বছরের জেল হতে পারে ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চার অপরাধে ৪০ বছরের জেল হতে পারে ট্রাম্পের
নোমান সাবিত: ক্যাপিটল হিলে হামলার ঘটনায়সহ যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তার। হাজার হাজার ডলার জরিমানাসহ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টিও বাতিল হতে পারে। ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার জন্য নির্ধারিত হাউস সিলেক্ট কমিটির নয় সদস্য কমিটি ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগের সুপারিশ করেছে। এগুলোতে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ কারাবাস করতে হতে পারে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পক্ষে মত দিয়েছে এ ঘটনা তদন্তে গঠিত কংগ্রেস কমিটি। ক্যাপিটলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে দেশটির জাস্টিস ডিপার্টমেন্টে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। গত সোমবার (১৯ ডিসেম্বর) জেমি রাসকিন এক ঘোষণায় এমনটিই জানিয়েছেন। যেসব অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে, সেগুলো হচ্ছে-সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রকে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র, মিথ্যা বক্তব্য দেওয়ার ষড়যন্ত্র ও বিদ্রোহে প্ররোচিত করা, সহযোগিতা করা, সহায়তা করা বা পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া। এ বিষয়ে পরিষদের তদন্ত কমিটির প্রধান বেনি থম্পসন বলেন, অপরাধগুলো কয়েকটি ভাগে বিভক্ত করে সুপারিশগুলো করা হবে। ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে তার মুখপাত্র স্টিফেন চিউং তদন্ত কমিটির কড়া সমালোচনা করেছেন এবং তাদের ‘ক্যাঙারু কোর্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তদন্ত কমিটির প্রধান থম্পসন আরও জানান, বুধবার পুরো প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এদিন সাধারণ মানুষ প্রতিবেদনটি দেখতে পারবেন। এর আগে প্রতিবেদনটি অনুমোদন দেবেন তারা। তারা এরই মধ্যে রিপাবলিকান দলের এই নেতার বিরুদ্ধে নজিরবিহীন ওই হামলার জন্য দাঙ্গাকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এনেছে। উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন। এ ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এ কমিটি গঠন করে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি