৬ মে ২০২৬

চার দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চার দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: চারদিনের সরকারি সফরে আজ শুক্রবার বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে জানা যায়, সকালে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেরিং।

দুপুরে বারিধারায় ভুটান দূতাবাসে যাবেন তিনি। বিকালে বুদ্ধিস্ট মোনাস্টারি কমপ্লেক্স, বাসাবো, সবুজবাগ এবং এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও এদিন বৈঠক করবেন তিনি।

আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শিমুল) দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দুই দেশের মধ্যে চুক্তিস্বাক্ষর ও যৌথ প্রেস বিবৃতি অনুষ্ঠিত হবে। এদিন রাতে হোটেল ইন্টার কন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন শেরিং।

জানা গেছে, সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং।

১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তিনি যাবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি