চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সীমান্তে জমিতে কাজ করছিলেন বাংলাদেশি কৃষক। তা দেখে গুলি চালিয়ে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এতে গুরুতর আহত হয়েছেন ওই কৃষক।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেছে পরিবার।
গুলিবিদ্ধ কৃষকের পরিবার দাবি করেছে, সীমান্তে জমিতে কাজ করার সময় হাবিলকে লক্ষ্য করে গুলি করেছে বিএসএফ।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি