চাঁদপুরে ৬৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস থেকে সতর্কতার জন্য বিদেশ থেকে চাঁদপুরে ফেরা ৬০৮ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। কোয়ারেন্টাইনের (রোগ সংক্রমণের শঙ্কায় পৃথক রাখা) থাকার নির্দেশের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬০৮ জন। তাঁদের প্রত্যেককে করোনা ভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজ নিজ বাড়িতে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, পুলিশ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। তাদের দেওয়া তথ্য মতে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত (১২ র্মাচ) বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬৪৮ জন। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
তিনি বলেন, ‘যারা দেশের বাইরে থেকে আসছে তাদেরকে বলা হয়েছে প্রত্যেকে কমপক্ষে ১৪ দিন বাড়িতে থাকবেন, ঘোরাফেরা করবেন না। তাদের প্রত্যেককে করোনা ভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি এমন নয় যে- তাদেরকে গৃহবন্দি করে ফেলা হয়েছে।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি