৫ মে ২০২৬

চাঁদকে মঙ্গলের অংশ বলে ট্রোলড মার্কিন প্রেসিডেন্ট !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাঁদকে মঙ্গলের অংশ বলে ট্রোলড মার্কিন প্রেসিডেন্ট !

বিদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার। গত কয়েক বছরে একের পর এক বিতর্কিত কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সমালোচনা যে তাঁর স্বভাবের বিন্দুমাত্র পরিবর্তনও করতে পারেনি তার প্রমাণ তিনি আবার দিলেন নিজের টুইটার অ্যাকাউন্টে করা সাম্প্রতিক পোস্টে।

শুক্রবারের সেই পোস্টে তিনি নাসার প্রসঙ্গ তোলেন। আগামী দিনে নাসার লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়েও শব্দ ব্যয় করেছেন তিনি। আর সেই কথা বলতে গিয়েই তিনি লিখেছেন, ‘মঙ্গলের একটি অংশ হল চাঁদ’।

ট্রাম্পের এই টুইট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। শুধু তাই নয়, ট্রাম্পের দেওয়া এই তথ্যকে হাতিয়ার করে নানা রকমের জোকসেও মেতেছেন নেটিজেনরা। বিষয়টি গত কাল থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে নাসার তরফে জিম ব্রিটেনস্টাইন টুইটারে নাসার পরবর্তী লক্ষ্য জানিয়েছেন। তাতেওঅবশ্য ট্রোলের হাত থেকে রেহাই পাননি ট্রাম্প।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি