৭ মে ২০২৬

চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।

দেশের বিভিন্নস্থানে চাঁদ দেখা গেলেও চাঁদ দেখা কমিটি থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অ‌ফি‌সের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।

কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ ঘোষণা দেবেন।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। সেই হিসাবে ১ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।

এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি