৬ মে ২০২৬

চাকুরী বাংলাদেশে থাকেন আমেরিকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চাকুরী বাংলাদেশে থাকেন আমেরিকায়

বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর আগে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এরপর নিজ থেকে আর কোন যোগাযোগ করেননি।

জানা যায়, উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যোগাযোগ করতে না পারায় কোন পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে ওই বছরের ২ জুলাই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই শিক্ষিকার।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ গত বছরের ২৩ জুলাই কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেননি। এ বিষয়ে জানতে বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, ‘সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নেন। এরপর দীর্ঘদিন তানিয়া রহমান বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। একাধিকবার পত্র দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি