৫ মে ২০২৬

চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  প্রধানমন্ত্রী যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা হবে। যখন এটা ঘোষণা করা হয়েছে, এর মানে অনেক চিন্তা-ভাবনা, পরিকল্পনা করেই ঘোষণা করা হয়েছে। আমরা চাইব খুব দ্রুত এটা হয়ে যাবে। বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ (মঙ্গলবার)মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরহাদ হোসেন এসব কথা বলেন।

জনপ্রশাসনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ‘বেশি সুযোগ-সুবিধা’ ভোগ করছেন অন্য ক্যাডারের কর্মকর্তাদের এ অনুযোগের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, দশম সংসদের সংসদ সদস্য থাকাকালীন এ বিষয়ে তারা অভিযোগ-অনুযোগ করেছিলেন। বিষয়গুলো নিয়ে আমিও অবহিত আছি।

ফরহাদ হোসেন বলেন, দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারলে অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, তিনি যে নির্দেশনা দেবেন, প্রতিমন্ত্রী হিসেবে তা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমার কাজ। কারণ এটার পূর্ণমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজেই।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান এই প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত জনপ্রশাসনের সেবাগুলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে পেতে পারে।

এর আগে সচিবালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীরা ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বরণ করে নেন নতুন প্রতিমন্ত্রীকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি