৪ মে ২০২৬

চা দোকানে ইয়াবাসহ ধরা খেল মাদক কারবারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চা দোকানে ইয়াবাসহ ধরা খেল মাদক কারবারি
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক আটক করেছে কোষ্টগার্ড। আটককৃত মো: রুবেল (৩১) হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে চরকৈলাশ গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, হাতিয়া কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চা দোকানে অভিযান চালায়। এসময় ইয়বা বিক্রি জন্য ওই চায়ের দোকানে অবস্থান করছিল ইয়াবা কারবারি রু্বেল। পরে তার দেহ তল্লাশী করে ৩৪৩ পিস ইয়বা জব্দ করে কোস্টগার্ড। হাতিয়া কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.খন্দকার শাফকাত হোসেন জানান,বিকালে আটককৃত মাদক কারবারিকে ইয়বাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি