ব্যক্তিগত সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
গণভবন ও দলীয় সূত্রে জানা যায়, টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর। আগামী ১০ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার করার কথা রয়েছে।
জানা গেছে, ব্যক্তিগত এই সফরে এক সপ্তাহেরও বেশি সময় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এজন্য মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রীসহ ছেলে-মেয়েরা লন্ডনে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও পারিবারিক সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন শেখ হাসিনা। এর আগে, ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে উঠেছিলেন। এবারও তিনি ওই হোটেলেই থাকবেন। সেখান থেকেই তিনি চিকিৎসকের কাছে যাওয়া-আসা ছাড়া বাকি সময়টা পরিবার স্বজনদের সঙ্গে হোটেলেই কাটাবেন।দলীয় সূত্র জানায়, চোখের সমস্যাজনিত কারণে ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন চিকিৎসকদের পরামর্শ মোতাবেকই তাকে দ্রুত উন্নত চিকিৎসা ও চেক আপের পরামর্শ দেয়া হয়।
সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্য সরকার ও দেশটির রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ব্যাপারে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী তার সফর শেষে আগামী ১০ মে দেশে ফিরে ১১ মে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি