ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি