৫ মে ২০২৬

ব্যাংক লেনদেনের সময় বাড়ল আরও এক ঘণ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্যাংক লেনদেনের সময় বাড়ল আরও এক ঘণ্টা
বাংলাপ্রেস ডেস্ক: করোনাকালে জারি কঠোর লকডাউনে আর্থিক লেনদেন সচল রাখার জন্য সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা রাখা হয়েছিল দেশের ব্যাংকগুলো। এবার সেই সময় আরও ১ ঘন্টা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, দেশের সকল ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা নাগাদ চলবে লেনদেন। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল, লকডাউনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। ছুটির দিন ও রোববার বাদে অন্য দিনে সকাল ১০টা থেকে দেড়টা অবধি ব্যাংকে লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ সারার জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে। আরও বলা হয়েছিল, ব্যাংকগুলোর প্রিন্সিপ্যাল শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা খোলা রাখতে হবে। পাশাপাশি স্থল, সমুদ্র ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকাগুলোতে অবস্থিত ব্যাংকগুলোর শাখা/উপশাখা সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এছাড়া রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা ও উপজেলা সদরে কমপক্ষে একটি করে শাখা খোলা রাখার জন্যও বলা হয়। বেসরকারি ব্যাংকগুলো জেলা সদরে একটি ও এর বাইরে সর্বোচ্চ দু’টি শাখা খোলা রাখতে পারবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি