৪ মে ২০২৬

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ এএম
ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

বাংলাপ্রেস ডেস্ক:   ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাসের বিষয়ে শর্ত নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি ছাড়া কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে উৎসাহ বোনাস নিতে পারবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেম্পানি আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো হলো—কোনো আর্থিক বছরে শুধু প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা হলেই কেবল সেই ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে; পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো উৎসাহ বোনাস দেওয়া যাবে না; রেগুলেটরি মূলধন সংরক্ষণে কোনো ঘাটতি বা কোনো সঞ্চিতি (প্রভিশন) ঘাটতি থাকতে পারবে না; এ ক্ষেত্রে কোনো বিলম্বকরণ সুবিধা দেওয়া হলে তা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যাবে না এবং  বিভিন্ন ব্যাংকিং সূচকের উন্নতি ও শ্রেণীকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ে পর্যাপ্ত অগ্রগতি এই বোনাস দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা-২০২৫’ অনুসরণ করতে হবে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি