৬ মে ২০২৬

বয়স ১০ হলেই জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা ইসির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বয়স ১০ হলেই জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা ইসির

বাংলাপ্রেস জাতীয় দপ্তর: জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যাতে সবাই স্কুলে ভর্তি হতে পারে সে জন্য ১০ বছর বয়স হলেই শিশুকে জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে ইসি। এ বছর মাঝামাঝি সময় থেকে এটি চালু হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এসব শিশুকে অস্থায়ী জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নাম ও বয়সের সঙ্গে এনআইডিতে দেয়া নাম ও বয়সের মিল থাকে না। বিষয়টি মাথায় রেখে শিশুদের এনআইডি দেয়ার পরিকল্পনা নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পরিকল্পনা অনুযায়ী ১০ বছর বয়সের শিশুদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব শিশুরা পড়াশুনা করে না তাদেরকে নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে নিবন্ধন করা হবে।এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছর ১০ বছর থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে ইসি।তিনি বলেন,পরবর্তীতে বয়স ১৮ বছর হলে তখন স্বয়ংক্রিয়ভাবেই তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য ইসির প্রস্তুতি আছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি