বুয়েটে ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : বুয়েটে র্যাগিং এর সাথে জড়িত প্রমাণিত হওয়া আহাসান উল্লাহ ও সোহরাওয়ার্দী হলের ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে এবং বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিস্কার রেছে বুয়েট কর্তৃপক্ষ। এ ঘটনায় আর সর্তক করা হয়েছে ২১ জনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদক মীজানুর রহমান। তিনি বলেন, শাস্তি প্রাপ্তরা সরাসরি র্যাগিং এর নামে নির্যাতনের সাথে যুক্ত ছিলো আর বাকিদের র্যাগিং এ সহায়তার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
এই শাস্তির সাথে সাথে বুয়েটের শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে মন্তব্য করেন তিনি । এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি