৮ মে ২০২৬

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় অভিযুক্ত ২৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় অভিযুক্ত ২৫ জন
 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় দায়ের করা মামলার চার্জশিট আজ দাখিল করার কথা রয়েছে। এতে ২৫ জনকে আসামি করা হচ্ছে। যাদের মধ্যে এহাজারভুক্ত ১৯ জন।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এজাহারের বাইরে আরও ছয়জনকে আসামি করা হচ্ছে। যাদের থেকে পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এজাহারভুক্তদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে ২১ জনের সবাইকেই আসামি করা হচ্ছে।

এর বাইরে চার্জশিটে পলাতক আসামি হিসেবে চারজনের নাম উল্লেখ করা হচ্ছে। তাদের মধ্যে তিনজনের নাম এজাহারে আছে। অন্যজনের নাম তদন্তে বেরিয়ে এসেছে।

চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রস্তুতকৃত চার্জশিট এরই মধ্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম অনুমোদন করেছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আবরার হত্যা মামলার চার্জশিট আজ আদালতে দাখিল করা হবে। বিস্তারিত দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি