৪ মে ২০২৬

বুনো শুকরের আক্রমণের শিকার শাকিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বুনো শুকরের আক্রমণের শিকার শাকিরা
বাংলাপ্রেস ডেস্ক: ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা সম্প্রতি শিকার হয়েছেন আক্রমণের, আক্রমণকারী এক জোড়া বন্য শুকর! শুনতে অবিশ্বাস্য শোনালেও আসলেই বন্য শুকরের আক্রমনের শিকার হয়েছেন বিশ্বখ্যাত এ গায়িকা। শাকিরার ওপর হামলার পর শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমনের কথা জানান শাকিরা। শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলান সহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আক্রমন করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে গেছে ওই আক্রমনকারী শুকরগুলো। ব্যাগের মধ্যে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। উল্লেখ্য, স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাতালোনিয়ায় শুকরের আক্রমণ বেড়েই চলেছে। ২০১৬ সালে স্প্যানিশ পুলিশ শুকরের আক্রমণের প্রায় ১২শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি