৫ মে ২০২৬

বুধবার থেকে শুরু হচ্ছে ২৪তম বাণিজ্য মেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বুধবার থেকে শুরু হচ্ছে ২৪তম বাণিজ্য মেলা

বাংলাপ্রেস, ঢাকা : বুধবার থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি। এখনো চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। বুধবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন, তাইতো আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গনে প্যাভিলিয়নের কাজ শেষ করার আপ্রাণ চেষ্টা চলছে।

যেদিকে চোখ যায়, সেদিকেই চলছে সাজসজ্জা ও নির্মাণের কাজ। কোথাও রংয়ের আঁচড় আবার কোথাও চলছে ইটের গাঁথুনি। এবারের মেলায় ৬০৫ টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেয়া হয়েছে। থাকছে ফুড স্টল ও রেস্তোরা। মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্য প্রবেশ করবে, মান হবে আরো উন্নত।

এবারের মেলায় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরানসহ ২২টি দেশের ৫২ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বানিজ্য মেলা নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটাতে কাজ করবে মেলা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর প্রাপ্ত বয়স্কদের ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য রাখা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি