৪ মে ২০২৬

বউ-স্বাশুড়ির ঝগড়ার সময় শ্বাশুড়ির হার্ট এ্যাটার্কে মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বউ-স্বাশুড়ির ঝগড়ার সময় শ্বাশুড়ির হার্ট এ্যাটার্কে মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপার বাগুটিয়া গ্রামে শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। পুত্রবধূ শাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর পুত্রবধু সেলিনা খাতুন পালিয়ে গেছে। হৃদরোগে মৃত শ্বাশুড়ির নাম লাল মতি বেগম। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী। শৈলকূপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌফিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। এ সময় পুত্রবধূ শাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান লালমতি। বেগতিক দেখে পুত্রবধু সেলিনা খাতুন লাশ রেখে পথের মাঝ থেকে পালিয়ে যান। এসআই তৌফিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঘাতের পর হৃদরোগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোন পাননি বলে জানান, শৈলকূপা থানার ওসি রফিকুল ইসলাম। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি