৫ মে ২০২৬

বস্ত্র বিতরণে বৃদ্ধকে ঘুষি দিলেন কাদের মির্জা (ভিডিও ভাইরাল)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বস্ত্র বিতরণে বৃদ্ধকে ঘুষি দিলেন কাদের মির্জা (ভিডিও ভাইরাল)
বাংলাপ্রেস ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ নিতে এসেছিলেন এক বৃদ্ধ। তার হাতে একটি শাড়ি তুলে দেন মেয়র আবদুল কাদের মির্জা। কিন্তু শাড়িটি পরিবর্তন করতে চাইলে সেই বৃদ্ধকে ঘুষি মারেন তিনি। আজ শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। ঈদুল আজহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় পৌরসভা চত্বরে। এ সময় এই কাণ্ড ঘটান পৌরসভার মেয়র কাদের মির্জা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। https://youtu.be/4-xxQlVF7-0 ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে ঘুষি মারা ছাড়াও তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। এ ছাড়া আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে। এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি