৭ মে ২০২৬

বশেমুরবিপ্রবিতে সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম চালু হতে যাচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বশেমুরবিপ্রবিতে সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম চালু হতে যাচ্ছে

কাজী এহসান আহম্মেদ, বশেমুরবিপ্রবি থেকে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার ও ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি নির্দেশ মোতাবেক সরকারি /আধা-সরকারি/স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ মে ২০২০ থেকে খোলা থাকবে।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদের পূর্বনির্ধারিত ছুটি ১ জুন ২০২০ পর্যন্ত থাকায় সরকারি নির্দেশ মেনে ২ জুন ২০২০ থেকে সংশ্লিষ্ট দাপ্তরিক ব্যাক্তিবর্গ (শিক্ষক -কর্মকর্তা-কর্মচারী)দের কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্লাস,পরীক্ষা,আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি