৬ মে ২০২৬

বশেমুরবিপ্রবিতে আবার শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বশেমুরবিপ্রবিতে আবার শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকবৃন্দের প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন এর আন্দোলনের অংশ হিসেবে বন্ধ ছিলো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে দাবির বিষয়ে গতকাল রিজেন্ট বোর্ডে আপগ্রেডেশন নিশ্চিত হওয়ায় পুনরায় একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। রবিবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, গত ২৪/০৪/২০১১ ইং তারিখে মাননীয় উপাচার্য মহোদয় রিজেন্ট বোর্ড সভা আয়োজনের মাধ্যমে শিক্ষকদের আপগ্রেডেশন নিশ্চিত করেছেন এবং প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশনের বিষয়টি কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করার বিষয়ে শিক্ষক সমিতিকে অবহিত করেছেন এবং দ্রুত আরও একটি রিজেন্ট বোর্ড করে প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন সম্পর্কিত নীতিগত সিদ্ধান্তটিকে কার্যকর করার বিষয়ে আস্বস্ত করেছেন। পাশাপাশি অতি দ্রুত শিক্ষা ছুটির বিপরীতে যোগদানকৃত শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি সমাধানেরও আশ্বাস প্রদান করেন। উপাচার্যের এসকল আশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। কর্মসূচি প্রত্যাহার করে ২৬/০৪/২০২১ তারিখ থেকে শিক্ষকবৃন্দকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু করার জন্য বিবৃতিতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি