৭ মে ২০২৬

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

বশেমুরবিপ্রবি থেকে সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে গত ১৮ই মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে । সেই সময়ে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস বন্ধের কারণে বাড়ি ফিরে গেলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন কিছু দেশি ও বিদেশী শিক্ষার্থীবৃন্দ।

দেশের জরুরীভিত্তিতে পরিবহন বন্ধ ও লকডাউনের দরুন বাড়ি ফিরতে পারে নাই তাদের অনেকেই। হলে অবস্থানরতদের মধ্যে রয়েছে বিদেশী শিক্ষার্থীগণ যেমন সোমালিয়ান, নেপালী সহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। সেইসকল শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন বশেমুরবিপ্রবির অন্যতম ছাত্রলীগ নেতা মাহাদী হাসান রাশা ।ছাত্রলীগকর্মী রাশা হলে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রীরর মধ্যে ছিল চাল,ডাল,পিয়াজ,তেল,আলু সহ অন্যান্য নিত্ত্য প্রয়োজনীয় দ্রব্য।তিনি তার মন্তব্য ব্যক্ত করে বলেন যে, সাধারণত বিদেশি শিক্ষার্থী সহ আমাদের দেশের বিভিন্ন শিক্ষার্থীগণ যারা বাড়ি ফিরতে পারেননি তাদের পাশে তিনি মানবিকতার দিক থেকে একজন ছাত্রলীগের অংশীদার হয়ে পাশে দাড়িয়েছেন।এই সময় তিনি আরও বলেন "আমি সকল সময় শিক্ষার্থীদের পাশে আছি। তাদের কল্যাণে কাজ করতে পারলেই আমার স্বার্থকতা।" তার এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থী মহল।

বিপি। আর এল

এই আইকনে ক্লিক করে শেয়ার করুন :
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি