৮ মে ২০২৬

বরযাত্রী গাড়ির সাথে বাসের সংঘর্ষ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বরযাত্রী গাড়ির সাথে বাসের সংঘর্ষ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৯

বাংলাপ্রেস ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের নয়জন আরোহী নিহত হয়েছেন।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ষোলঘরে এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী ও চারজন পুরুষ রয়েছে বলে মুন্সীগঞ্জের পুলিশ ও ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি। “পথে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। “

পরে পুলিশ গিয়ে নিহত আটজনের লাশ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আহতদের ঢাকায় পাঠায় বলে জানান ওসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে রুমা আক্তার নামে এক নারী বিকালে তাদের হাসপাতালে মারা যান। বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি