বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
বাম থেকে মো. তানজিদ হাসান নিরব, মো. জোনায়েদ হাসান ও মো. তানভীর খান।
বাংলাপ্রেস ডেস্ক: বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এবারের (ডিসেম্বর, ২০২৫) অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষায় বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ট্যালেন্টপুলসহ ৩ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে মো. তানজিদ হাসান নিরব ও মো. জোনায়েদ হাসান ট্যালেন্টপুল আর মো. তানভীর খান সাধারন কোটায় বৃত্তি পেয়েছে।
বৃত্তি পরীক্ষায় অতীতের যেকোন সময়ের চেয়ে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করেছে।
অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ভালো ফলাফলের সফলতার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনুর বেগমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বর্তমান বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের দূরদর্শিতা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত যেমন উন্নয়ন হয়েছে তেমনি শিক্ষার মানের দিকেও তিনি দিয়েছিলেন অসাধারণ দৃষ্টি।
তিনি আরও বলেন, নুরুল ইসলাম সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইতিবাচক শিক্ষনীয় পদক্ষেপ নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য। তারই ধারাবাহিকতায় সভাপতি ও শিক্ষকমণ্ডলীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের এই সাফল্য অর্জন হয়েছে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, অবকাঠামাগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় থাকা ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনুর বেগম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় অভিভাবকদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ফিরে আসে। যার ফলে প্রতিষ্ঠানটিতে এবার ষষ্ঠ শ্রেণিতে অধিকসংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীবৃন্দ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি