৪ মে ২০২৬

বৃষ্টির দিনে গরুর মাংসের ভুনা খিচুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বৃষ্টির দিনে গরুর মাংসের ভুনা খিচুরি

জীবনযাপন ডেস্ক: বৃষ্টি হচ্ছে অবিরাম। এমন দিনে ঘরে বসে কাটে অলস সময়। তবে ভোজনরসিকদের সময় কেটে যায় নানা খাবারের আয়োজনে। এমনই একটি মেন্যু খিচুরি যা বৃষ্টির মধ্যে রুচির উদ্রেগ তৈরি করে। আর এই খিচুরির সঙ্গে যদি থাকে গরুর মাংস ভুনা! তাহলে জেনে নেয়া যাক বুষ্টির দিনের গরুর মাংসের ভুনা খিচুরির রেসিপি...

উপকরণ

গরুর মাংস- ১ কেজি (হাড়সহ ছোট করে টুকরা), পোলাওয়ের চাল- ১ কেজি, মুগ ডাল- ১ কাপ, মসুর ডাল- ২/৩ কাপ, লবণ- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, রসুন বাটা- ২ চা চামচ, আদা বাটা- ২ চা চামচ, দারুচিনি- ২ টুকরা, সবুজ এলাচ- ৫টি, লবঙ্গ- ৫টি, তেজপাতা- ২টি, পেঁয়াজ কুচি- দেড় কাপ, তেল- ১ কাপ, ঘি- ২ টেবিল চামচ, কেওড়া জল- ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

মাংস ধুয়ে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও তেল দিয়ে ভালো করে মেখে নিন। চুলায় প্যান চাপিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট। পানি দেয়ার দরকার নেই। মাংস থেকেই পানি বের হবে। ১০ মিনিট পর ঢাকনা তুলে কষিয়ে নিন মাংস। পানি শুকিয়ে গেলে ১ কাপ পানি দিয়ে আরও আধা ঘণ্টার জন্য ঢেকে দিন প্যান।এর মধ্যে ডাল টেলে নিন। মুগ ও মসুর ডাল একসঙ্গে প্যানে নেড়েচেড়ে নিন। পোলাওয়ের চালের সঙ্গে ভাজা ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে ঘি ও ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট নাড়ুন। ৫ মিনিট পর ৮ কাপ পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চতাপে রান্না করুন ৮ থেকে ১০ মিনিটের মতো। বলক চলে আসলে নেড়ে কেওড়া জল দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট মতো রান্না করুন একদম কম আঁচে। ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে দিন খিচুড়ি। আরও ৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন গরম গরম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি