৮ মে ২০২৬

বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হয়। ‘এইড টু সিভিল পাওয়ার’- এর আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি