৫ মে ২০২৬

বৃদ্ধ ইয়াকুব বাঁচতে চায়!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বৃদ্ধ ইয়াকুব বাঁচতে চায়!
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: "মানুষ মানুষের জন‍্য, জীবন জীবনের জন‍্য"। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কৈলাশকুটি গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলী (কেচুয়া)। তার বয়স ৮০ বছর। দুই কন্যা সন্তানের জনক। অনেক কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছেন। এখন স্ত্রী মোছাঃ ছাবিয়া বেগমকে নিয়ে তার সংসার। কৈলাশকুটি সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের পূর্বে একটি জরাজীর্ণ ঘরে তার বসবাস। রোগে শোকে জরাগ্রস্থ শারীরিক ভাবে অক্ষম ইয়াকুব বর্তমানে বাঁচার পথ হারিয়ে ফেলেন। তার আয়ের একমাত্র উৎস একটি বয়স্ক ভাতার কার্ড। যা দিয়ে একটি পরিবারের জীবিকা নির্বাহ সম্ভব নয়। বর্তমানে অনাহরে অর্ধাহারে কাটছে তার জীবন। তিনি সমাজের হ্নদয়বান, বিত্তবান ও মানবিক সংগঠনের প্রতি আর্থিক সাহায্যের আহবান ও বেঁচে থাকার আকুতি জানান। সাহায‍‍্যে পাঠাতেঃ ০১৭৭৭৯৫৪০৭০ বিকাশ ও নগদ (রবিউল) বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি