বড়পুকুরিয়ায় কয়লা চুরি : বুকটা ফাইট্টা যায়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
-- সাবেদ সাথী
কয়লাভর্তি ট্রাক যখন
খনির সামনে দিয়া ছুইট্টা যায়
বুকটা ফাইট্টা যায়।
তিন ট্রাক কয়লা যখন
এক ট্রাক লেইখ্যা যায়
বুকটা ফাইট্টা যায়।
কয়লা চুরির টাকা যখন
মন্ত্রী সচিব বাইট্টা খায়
বুকটা ফাইট্টা যায়।
দাঁড়িওয়ালা এমডি যখন
চুরির দায়ে ফাইস্যা যায়
বুকটা ফাইট্টা যায়।
হজ্ব করতে চোর যখন
দেশ ছেড়ে মক্কা যায়
বুকটা ফাইট্টা যায়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি