ব্রণ দূর করতে মুখে রসুন মাখেন? এতে উপকার নাকি ক্ষতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শুধু মুখ নয়, কপাল থুতনিতেও ভরে যায় ব্রণে। এই সমস্যা টিনেজারদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই ব্রণে নাজেহাল হতে পারে যে কেউ। বাজারের পাওয়া নামিদামি ক্রিম থেকে ঘরে টোটকা, সবকিছু ব্যবহারেও উপকার পাচ্ছেন না!
আর সে জন্য অনেকে পরামর্শ দিয়ে থাকেন, মুখে রসুনের রস মাখলে ব্রণ দূর হয়! কথাটা কতটুকু সত্য? রসুনে রয়েছে অ্যালিসিন নামক রাসায়নিক যৌগ। এই উপাদান ব্রণ ও তার দাগছোপ থেকে রেহাই দিতে পারে বলে অনেকেই মনে করেন।আর তাই, মুখে ব্রণ দেখা গেলেই রসুনের রস লাগাতে শুরু করেন অনেকেই।
রসুনের কোয়া থেঁতো করে দুধ ও গোলাপ জল মিশিয়ে অনেকেই একরকম মিশ্রণ তৈরি করে নেন। আর এই মিশ্রণ ব্রণের ওপর ক্রমাগত ব্যবহার করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এভাবে ব্রণ দূর হয়?
বরং এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। রসুনের রস সরাসরি ত্বকে ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ, রসুনে এমন কিছু উপাদান রয়েছে, যা চামড়া পুড়িয়ে ফেলতে পারে।ত্বকের জন্য ক্ষতিকর এই উপাদানগুলো জ্বালাপোড়া বা প্রদাহ তৈরি করতে সক্ষম।তাই, রসুনের রস সরাসরি কখনোই ব্রণে ব্যবহার করবেন না। বরং সঠিক চিকিৎসার জন্য একজন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।একথা ঠিক যে রসুনের রসে অ্যালিসিন অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। কিন্তু তাই বলে রসুনের রস মেখে আপনি ব্রণ সারিয়ে ফেলতে পারবেন, এমন ভ্রান্ত ধারণা মনে পুষে না রাখাই ভালো।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি