ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

বাংলাপ্রেস অনলাইন :কমনওয়েল্থভুক্ত দেশগুলো থেকে সৈন্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ফলে সেখানে বসবাসকারী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।বিবিসির খবরে বলা হয়, ২০১০ সাল থেকেই ব্রিটিশ সেনাবাহিনীতে ৮২০০ জন সৈন্য ঘাটতি আছে, যা এতদিনেও পূরণ হয়নি। ফলে বাধ্য হয়েই দেশটি সোমবার আইন পরিবর্তন করে কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
তবে ওই সবদেশের নাগরিক যারা ন্যূন্যতম পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন কেবল তারাই যোগ্য বলে বিবেচনা হবেন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের সৈন্য ঘাটতি মেটাতে ব্রিটেন সেনা, বিমান ও নৌবাহিনীতে বিদেশি নাগরিক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ৮২০০ নিয়োমিত সৈন্য এবং ২৪০০ প্রকৌশলী নিয়োগ দেয়া হবে।
যুক্তরাজ্যের জাতীয় অডিট অফিসের গত এপ্রিলের প্রতিবেদনে বলা হয়, ‘২০১০ সাল থেকে দেশিটির বিভিন্ন দপ্তরে অনেক পদ খালি আছে। প্রার্থীর অভাবে ওই সব পদে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে প্রকৌশলী, পাইলট এবং দক্ষ গোয়েন্দা ঘাটতি চরমে। যা এক সময় সংকট তৈরি করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।সামরিক বাহিনীতে ঘাটতি পূরণে গেলো মাসে সেনাবাহিনীতে নারী নিয়োগের কথা ঘোষণা দেয়া হয়। যা দেশটির সেনাবাহিনীতে এক যুগান্তরকারী ঘোষণা ছিল। খবরে বলা হয়, সামারিক সক্ষমতা বাড়ানোর জন্য এ খাতে ১ বিলিয়ন পাউন্ড ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি