৭ মে ২০২৬

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে বাইডেনের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে বাইডেনের অভিনন্দন
বাংলাপ্রেস ডেস্কঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপি জানায়, মঙ্গলবার বাইডেন বলেছেন তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন। টুইট বার্তায় বাইডেন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় আপনাকে অভিনন্দন। একই সাথে আমি ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখাসহ বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা জোরদারের অপেক্ষায় রয়েছি।’ সোমবার বাইডেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের উঠে আসাকে ‘চমকপ্রদ ও যুগান্তকারী মাইলফলক’ হিসেবে অভিহিত করেন। ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে ব্রিটেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র দেশ এবং তারা রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে এ আক্রমণ শুরু করে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি