৫ মে ২০২৬

ব্রেক্সিট ইস্যু : আবারও হারলেন থেরেসা মে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ব্রেক্সিট ইস্যু : আবারও হারলেন থেরেসা মে

বাংলাপ্রেস ডেস্ক: ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের এমপিদের ভোটে আবারও হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

শুক্রবারের ভোটে চুক্তির পক্ষে পড়েছে ২৮৬ এবং বিপক্ষে পড়েছে ৩৪৪ ভোট। এতে আরও অনিশ্চয়তায় পড়ল যুক্তরাজ্যের ব্রেক্সিট পরিকল্পনা। এখন ভোটে চুক্তিটি প্রত্যাখ্যাত হওয়ার পরিণতি গুরুতর হবে বলেই মন্তব্য করেছেন মে।

থেরেসা মে জানান, এখন ব্রেক্সিট সম্পন্ন করার জন্য হাতে সময় আছে ১২ এপ্রিল পর্যন্ত। তার মানে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে প্রয়োজনীয় আইন তৈরির যথেষ্ট সময় এখন আর পাওয়া যাবে না। ব্রেক্সিট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এ ভোটটিকেই শেষ সুযোগ বলে পার্লামেন্টকে জানিয়েছিলেন মে। সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, এ চুক্তি পাস না হলে ব্রেক্সিটে কোনোরকম দেরীর ক্ষেত্রে তা ১২ এপ্রিলের পর পর্যন্ত পিছিয়ে যাবে। ব্রেক্সিট কখন হতে পারবে বা আদৌ যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যেতে পারবে কিনা তা এখন পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি