ব্রেইন স্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর এক শিক্ষার্থী ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তার নাম সাবিত হাসান মাসুম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেন তিনি। মাসুমের বাড়ি পিরোজপুর জেলার নেচারাবাদ থানার আওরিয়া গ্রামে। পরিবারের তিন ভাই ও বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মাসুম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশন এর একজন শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থীর হটাৎ প্রেসার বেড়ে যাওয়ায় ব্রেইন স্ট্রোক করে মারা যায় তিনি। তার অকালে চলে যাওয়ায় তার পরিবার, এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর জানাযা শেষে তার নিজ এলাকায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি