ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গণগুলিবর্ষণকারীর সন্ধানদাতার জন্য এফবিআই'র ৫০ হাজার ডলার পুরুস্কার ঘোষণা
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সংঘটিত গণগুলিবর্ষণের জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা কামনা করছেন এফবিআইয়ের বোস্টন বিভাগ, প্রভিডেন্স পুলিশ বিভাগ এবং রোড আইল্যান্ড স্টেট পুলিশ। দায়ী ব্যক্তিকে শনাক্ত, গ্রেপ্তার ও দণ্ডিত করতে সহায়ক তথ্যের জন্য এফবিআই সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।
তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি এবং শারীরিক গঠন মজবুত। জনসাধারণকে সন্দেহভাজনের ছবি ও ভিডিও পর্যালোচনা করতে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণগুলিবর্ষণের জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে বিভিন্ন সূত্র অনুসরণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এফবিআইয়ের এজেন্ট ও বিশ্লেষকেরা।

একই সঙ্গে ঘটনাস্থলের আলামত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও নথিভুক্ত করতে এফবিআইয়ের এভিডেন্স রেসপন্স টিমের সদস্য এবং এফবিআই ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও সহায়তা করছেন। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী ও তাঁদের স্বজনদের ন্যায়বিচার নিশ্চিত করতে অংশীদার সংস্থাগুলোকে সহায়তার জন্য এফবিআই প্রয়োজনীয় সম্পদ, সহায়তা ও জনবল প্রদান অব্যাহত রাখবে।
সোমবার এফবিআই–বোস্টন, প্রভিডেন্স পুলিশ বিভাগ, রোড আইল্যান্ড স্টেট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অংশীদারদের সঙ্গে যৌথভাবে ঘোষণা দেয় যে, দায়ী ব্যক্তিকে শনাক্ত, গ্রেপ্তার ও দণ্ডিত করতে সহায়ক তথ্যের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। তদন্তে অগ্রগতি ঘটাতে পারে এমন কোনো তথ্য থাকলে ১-৮০০-CALL-FBI নম্বরে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি