ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির সন্দেহভাজন মৃত অবস্থায় উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গোলাগুলির ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার তদন্তে নতুন গতি আসে। জনমনে তদন্ত থমকে গেছে—এমন উদ্বেগের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। দিনের শুরুতে পুলিশ জানায়, তারা সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি।
এরপর নিউ হ্যাম্পশায়ারের একটি স্টোরেজ ফ্যাসিলিটিতে পুলিশ অভিযান চালায়। সেখানে অভিযান চলাকালে নিশ্চিত করা হয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হামলার সন্দেহভাজন ব্যক্তি দুই দিন পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর এক অধ্যাপক হত্যার ঘটনাতেও অভিযুক্ত।
পরে পুলিশ জানায়, সন্দেহভাজনের নাম ক্লদিও ম্যানুয়েল নেভেস ভালেন্তে। তাকে একটি স্টোরেজ ইউনিটের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, ব্রাউন বিশ্ববিদ্যালয় ও এমআইটি—উভয় ঘটনার স্থল থেকেই একটি ভাড়া করা গাড়ির সন্ধান পাওয়া যায়। সেই গাড়ির সূত্র ধরেই সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশের তথ্যমতে, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সন্দেহভাজনের সঙ্গে কোনো ভুক্তভোগীর ব্যক্তিগত পরিচয় ছিল না। তবে এমআইটির নিহত অধ্যাপকের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। তারা দুজনই পর্তুগালে জন্মগ্রহণ করেন এবং সেখানে একসঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছিলেন।
প্রভিডেন্স (রোড আইল্যান্ড) ও বোস্টন (ম্যাসাচুসেটস)-এ গভীর রাতে দুটি সংবাদ সম্মেলন করলেও পুলিশ এখনো সন্দেহভাজনের হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রমাণ বা সুস্পষ্ট তথ্য প্রকাশ করেনি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি