৫ মে ২০২৬

ব্রাজিলের চার কারাগার থেকে ৪২ বন্দীর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ব্রাজিলের চার কারাগার থেকে ৪২ বন্দীর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক: ব্রাজিলের মানাউস শহরের চারটি পৃথক কারাগার থেকে ৪২ জন বন্দির লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শহরটির একটি কারাগারে গ্যাং সংঘর্ষে ১৫ জন কারাবন্দি নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। খবর বিবিসি, গার্ডিয়ানের।

ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের ওই কারগারগুলোতে নিহতদের অধিকাংশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা জানিয়েছে, চারটি ভিন্ন ভিন্ন কারগারে রুটিন পরিদর্শনের সময় ওই ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এই ‘পরিস্থিতি মোকাবিলা’ একটি টাস্কফোর্সও পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ব্রাজিলের গ্লোবো নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় আরও বেশ কয়েকজন কারাবন্দি আহত হয়েছেন।

এর আগে রোববার মানাউসের আনিসিও জোবিম কারাগারে দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়।

এদিকে ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের ওই ঘটনায় বন্দিদের ধারালো টুথব্রাশ দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। কী কারণে ওই সহিংসতার ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন কারাবন্দির মা রিও টাইমসকে বলেন, এটা পুরোপুরি বিশৃঙ্খল পরিবেশ ছিল। সবাই দৌড়াদৌড়ি করছিল। সবাই সেলের দরজায় বাড়ি দিচ্ছিল এবং করিডোরে দৌড়াদৌড়ি করছিল।

উল্লেখ্য, ব্রাজিলে প্রায়ই কারাগারে সহিংসতার ঘটনা ঘটে থাকে। দেশটির চরম-ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বোলসোনারো দেশের কারাগারগুলোর পুরো নিয়ন্ত্রণ নেয়ার এবং আরও কারাগার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি