ব্রাজিলে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে নিহত ১৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ব্রাজিলের রিওডি জানিরো শহরে বিভিন্ন বস্তি এলাকায় সোমবার নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন ১১ অপরাধী নিহত হয়েছে। এসময় দুই সৈন্যও নিহত হয়। খবর এএফপি/বাসস।
ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এ নগরীর নিরাপত্তার নেতৃত্ব দেয়া সামরিক কমান্ড জানায়, প্রেসিডেন্ট মিশেল তেমার রিও’র নিরাপত্তা রক্ষায় তাদেরকে পাঠানোর পর এই প্রথম দুই সৈন্য নিহত হলো। সামরিক কমান্ড জানায়, সামরিক গাড়ি বহর নিয়ে ৪ হাজার ২শ’ সৈন্য মাদক চোরাকারবারিদের পেনহা, আলেমাও ও ম্যারি বস্তিতে প্রবেশ করে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে। তারা জানায়, এ অভিযানে ম্যারি বস্তি এলাকা থেকে ৪৩০ কেজি মাদক উদ্ধার করা হয়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি